News71.com
 Bangladesh
 07 Nov 16, 11:05 AM
 285           
 0
 07 Nov 16, 11:05 AM

মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শওকত ডাকাত নিহত হন  

মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শওকত ডাকাত নিহত হন       

 

নিউজ ডেস্ক: মাগুরায় সড়ক ডাকাতিকালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শওকত মন্ডল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোমরপুর গ্রামের বয়েন মন্ডলের ছেলে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার রাত ৩ টার দিকে একদল ডাকাত মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর নামকস্থানে সড়কের গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে ডাকাত শওকত মন্ডল নিহত হন। তার বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, নিহত শওকত মন্ডল আন্তজেলা ডাকাত দলের নেতা। ঘটনাস্থল থেকে একটি ৭.৬৬ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন