News71.com
 Bangladesh
 07 Nov 16, 11:18 AM
 319           
 0
 07 Nov 16, 11:18 AM

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিক নিহত

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: নগরীর বন্দর থানার সিসিটিএল ডিপোতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল (২৮) কন্টেইনার পরিবহনে ব্যবহৃত লরি চালকের সহকারী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া  বলেন, নিজ গাড়ি থেকে নামার সময় পা পিছলে মাথায় আঘাত পান রাসেল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন