News71.com
 Bangladesh
 07 Nov 16, 11:21 AM
 320           
 0
 07 Nov 16, 11:21 AM

যুক্তরা‌ষ্ট্রের নির্বাচনের ফলাফলে দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।। আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌র

যুক্তরা‌ষ্ট্রের নির্বাচনের ফলাফলে দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।। আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌র

নিউজ ডেস্ক: বাংলা‌দে‌শের স‌ঙ্গে যুক্তরা‌ষ্ট্রের সম্পর্কে আগামী দি‌নে আরও বাড়‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মা‌র্শিয়া বা‌র্নিকাট।

তি‌নি ব‌লে‌ছেন, যুক্তরা‌ষ্ট্রের আসন্ন নির্বাচ‌নে ফলাফলের পর বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্প‌র্কে কোনো প্রভাব পড়‌বে না।

সোমবার (০৭ নভেম্বর) সকাল ৯টায় রাজধানী বনানী‌র সেতু ভব‌নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের স‌ঙ্গে সাক্ষা‍ৎ শে‌ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মা‌র্শিয়া বা‌র্নিকাট ব‌লেন, বাংলা‌দে‌শের সাম্প্র‌তিক রাজনী‌তি, গণতা‌ন্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নি‌য়ে তা‌দের ম‌ধ্যে আলোাচনা হ‌য়ে‌ছে। আর যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদে‌শের পা‌শে আছো।

যুক্তরাষ্ট্রও আশা ক‌রে বাংলা‌দে‌শে গণতন্ত্র আরাও শ‌ক্তিশালী হ‌বে। ভ‌বিষ্য‌তে বাংলা‌দে‌শে যুক্তরা‌ষ্ট্রের বি‌নি‌য়োগ আরও বাড়‌বে বলেও জানান বার্নিকাট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন