News71.com
 Bangladesh
 07 Nov 16, 11:32 AM
 312           
 0
 07 Nov 16, 11:32 AM

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৩৮তম সভারাঙ্গুনিয়ার পোমরাস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের সি-১ এর সাইট অফিসে অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় দশটি আলোচ্যসূচি নিয়ে আলোচনা করা হয়।

এর মধ্যে ৩৭তম সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতির প্রতিবেদন, ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজের বিষয়াদি অবহিতকরণ, আয়-ব্যয় সম্পর্কে প্রতিবেদন, প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের প্রতিবেদন, চট্টগ্রাম ওয়াসার প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন, পুরাতন ও অকেজো ৫টি গাড়ি নিলামে বিক্রয়ের বিষয়ে নিলাম দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ গ্রহণ ও অনুমোদন দেয়া হয়।

সভায় পানি সংযোগ ফি, সংযোগ বর্ধিতকরণ ফি, অনাবাসিক সংযোগ ফি, উন্নয়ন চার্জ এবং জামানত বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন এবং চট্টগ্রাম ওয়াসার ২০১৩-১৪ আর্থিক সালের বার্ষিক চূড়ান্ত অডিট রিপোর্ট অনুমোদনসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আকতার, মোহাম্মদ সোলায়মান আলম শেঠ, মোহাম্মদ জহুরুল আলম, শওকত হোসেন এফসিএ, এএফএম কবির মানিক, আবিদা আজাদ, এএম আনোয়ারুল কবির, তপন চক্রবর্তী, ডাঃ মোহাম্মদ শরীফ, জাফর আহমেদ সাদেক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল এবং অর্থ), সচিব, বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন