News71.com
 Bangladesh
 07 Nov 16, 11:39 AM
 300           
 0
 07 Nov 16, 11:39 AM

লরি চাপায় নিহত বিএসআরএমের নিরাপত্তা প্রহরী

লরি চাপায় নিহত বিএসআরএমের নিরাপত্তা প্রহরী

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় বিএসআরএমের কারখানার সামনে লরি চাপায় আমিনুল ইসলাম (৩২) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।

রোববার (০৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ কুমার বড়ুয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার সামনে পাক্কা রাস্তার মাথা এলাকায় লরি চাপায় আমিনুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সহকর্মী গোপাল রহমান চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপাল রহমান নামের ওই শ্রমিক জানান, আমিনুল বিএসআরএমের নিরাপত্তা প্রহরী। তিনি পেশাগত দায়িত্বপালনের সময় বিএসআরএমের পণ্যবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে গুরুতর আহত হন। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন