News71.com
 Bangladesh
 07 Nov 16, 11:43 AM
 306           
 0
 07 Nov 16, 11:43 AM

কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দের ব্রাহ্মণবাড়িয়া সফরের তারিখ পরিবর্তন

কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দের ব্রাহ্মণবাড়িয়া সফরের তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দের ব্রাহ্মণবাড়িয়া সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে । নেতৃবৃন্দ আগামী ৯ নভেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত নাসিরনগর পরিদর্শন করবেন। আগামীকাল সোমবার এই সফরের কথা ছিল।  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বিঞ্জপ্তিতে আজ রাতে একথা জানিয়ে বলা হয়, ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আগামীকাল ৭ নভেম্বরের পরিবর্তে আগামী ৯ নভেন্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত নাসিরনগর পরিদর্শন করবেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় রোববার এই সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ আগামী ৯ নভেন্ব বুধবার সকাল ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন।আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন