
নিউজ ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ডগুলিসহ ইউপি সদস্য আব্দুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হালিম জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমির উদ্দিনের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালায় পুলিশ। সেসময় একটি নাই্ন এম এম পিস্তল, ২ রাউন্ডগুলিসহ আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়। তার নামে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১০ হত্যা, একটি ডাকাতি, একটি অস্ত্র আইনে মামলাসহ মোট ১৩টি মামলা আছে।
জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল হালিম একসময়ের চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। এখন আব্দুল আলিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের একজন মেম্বার।