
নিউজ ডেস্ক : চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে। সীতাকুন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় তা অবস্থান করছে।
আজ সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।