News71.com
 Bangladesh
 07 Nov 16, 05:23 PM
 282           
 0
 07 Nov 16, 05:23 PM

এটুআই, পিআইবি ও গণযোগাযোগ অধিদপ্তরের মধ্যে প্রচারাভিযান সমঝোতা স্মারক সই

এটুআই, পিআইবি ও গণযোগাযোগ অধিদপ্তরের মধ্যে প্রচারাভিযান সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক : দেশব্যাপী প্রচারাভিযান কার্যক্রমের প্রসারে রোববার একসেস টু ইনফরমেশন (এটুআই), প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং গণযোগাযোগ অধিদপ্তর (ডিএমসি) মাঝে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই কার্যক্রমের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, পিআইবি-ও মহাপরিচালক শাহ আলমগীর এবং ডিএমসি-ও মহাপরিচালক কামরুণ নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা সই করেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটুআই প্রকল্প, পিআইবি এবং ডিএমসি সরকারকে ব্যাপক প্রচারাভিযানে সহায়ক হিসেবে কাজ করবে।পাশাপাশি, ডিএমসি-র মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তথ্য প্রচার মূলক বিভিন্ন উন্নয়ন কর্মশাল এবং সভার আয়োজন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন