News71.com
 Bangladesh
 07 Nov 16, 05:53 PM
 306           
 0
 07 Nov 16, 05:53 PM

টেকসই উন্নয়ন অর্জনে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ ।।

টেকসই উন্নয়ন অর্জনে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ ।।

নিউজ ডেস্ক : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ গ্রামাঞ্চলে তাদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত ও অগ্রগতি ত্বরান্বিত হবে। রোববার কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়।কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক সুলতানা পারভীন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান মিঠু, ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং শেফালী খাতুন।

প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের সদস্যরা ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এলজিএসপি-এর জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রশিক্ষণে এর ১৭টি লক্ষ্য স্থির এবং ১শ’ ৬৯টি লক্ষ্য সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন।সঠিক পর্যবেক্ষণ এবং স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এসডিজি অর্জনে প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।.

প্রধান অতিথি সুলতানা পারভীন স্থানীয় সরকার কাঠামোর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক, কৌশলগত এবং কার্য পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করণ প্রান্তিক পর্যায়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং পল্লী উন্নয়নে সহায়ক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন