News71.com
 Bangladesh
 07 Nov 16, 06:08 PM
 293           
 0
 07 Nov 16, 06:08 PM

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৯জন নিয়োগ

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৯জন নিয়োগ

নিউজ ডেস্ক: ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় তিন পদে ৩৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনস্থ সাধারণ প্রশাসনে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে।

এর মধ্যে অফিস সহায়ক পদে ৩১ টিজন, নিরাপত্তা প্রহরী পদে ৫ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন।

পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, মুক্তিযোদ্ধা কোটায় বয়সসীমা ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০/- ২০,০১০/ টাকা স্কেলে বেতন পাবেন।

আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ "জেলা প্রশাসক, ময়মনসিংহ" ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৬।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন