News71.com
 Bangladesh
 07 Nov 16, 06:26 PM
 298           
 0
 07 Nov 16, 06:26 PM

দিনাজপুরে জমি রেজিষ্ট্রি বাবদ ১০ মাসে রাজস্ব আয় প্রায় ১শ’ কোটি টাকা

দিনাজপুরে জমি রেজিষ্ট্রি বাবদ ১০ মাসে রাজস্ব আয় প্রায় ১শ’ কোটি টাকা

নিউজ ডেস্ক: দিনাজপুরের ১৩টি উপজেলায় গত জানুয়ারি থেকে অক্টোবর ’১৬ পর্যন্ত ১০ মাসে জমি রেজিষ্ট্রি বাবদ রাজস্ব আদায় হয়েছে প্রায় এক শ’ কোটি টাকা।দিনাজপুর জেলা রেজিষ্ট্রার মোঃ লুৎফর রহমান জানান, চলতি বছর জানুয়ারী থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলার ১৩টি উপজেলার সাবরেজিষ্ট্রি অফিসে জমি বিক্রি রেজিষ্ট্রি এবং অন্যান্য রেজিষ্ট্রি সম্পাদন বাবদ প্রায় শ’কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। আদায়কৃত অর্থ সরকারী বিধি অনুযায়ী কোষাগারে জমা দেয়া হয়েছে।

তিনি জানান, জেলার ১৩টি উপজেলার জমি বিক্রি রেজিষ্ট্রির জন্য ১৩ জন সাব রেজিষ্ট্রারের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৭ জন। ৬ জন সাবরেজিষ্ট্রারকে দুটি করে উপজেলার দায়িত্ব দেয়া হয়েছে।শুধু সদর উপজেলায় ১ জন সাবরেজিষ্ট্রার রয়েছে।অন্যান্য ক্ষেত্রেও জনবলের চাহিদা অনুযায়ী স্বল্পতা রয়েছে। স্বল্প সংখ্যক জনবল দিয়ে জেলার এই জমি বিক্রি সম্পাদন কার্যক্রম ও জমির দলিল, বালাম এবং এ সংক্রান্ত অন্যান্য মুল্যবান দলিলাদি সংরক্ষণের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।লুৎফর রহমান জানান, জনবলের সংকট দুর করতে রেজিষ্ট্রার অধিদপ্তর ও আইন মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট শাখায় চাহিদা পাঠানো হয়েছে।

এদিকে দিনাজপুর জেলা রেজিষ্ট্রারের রেকর্ডরুমে দায়িত্ব নিয়োজিত সদর সাব রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম জানান, ১৮৬৬ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বৃহত্তর দিনাজপুরের ৩টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের বালুরঘাট ও রায়গঞ্জ জেলার রেজিষ্ট্রিকৃত সম্পত্তির দলিল এই রেকর্ডরুমে সংরক্ষিত রয়েছে। এখনও ভারতের প্রায় ১১টি থানার জনসাধারণ সংরক্ষিত দলিল পত্রের জাবেদা কপি উঠাতে এখনো দিনাজপুরে আসেন। ১৯৪০ সাল থেকে অদ্যাবধি দিনাজপুর জেলা রেজিষ্ট্রারের রেকর্ড রুমে প্রায় ১ লাখ ৬০ হাজার দলিলের বালাম রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন