
নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।