News71.com
 Bangladesh
 07 Nov 16, 07:19 PM
 300           
 0
 07 Nov 16, 07:19 PM

গাইবান্ধায় পুলিশের উপর হামলা : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় পুলিশের উপর হামলা : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে ৯ পুলিশ সদস্যের উপর হামলা ও তীরবিদ্ধের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদশক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ ও ৩১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের উপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় রোববার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রোববার সকালে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী পুলিশ পাহাড়ায় (বাগদা-কাটা ফার্ম) এলাকায় আখ কাটতে যান। এ সময় আধিবাসী (সাওতাল) ও কতিপয় স্থানীয় দখলদার বাধা দেয়। একপর্যায়ে আধিবাসীরা (সাওতাল) তীর ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও শ্রমিক-কর্মচারীর উপর হামলা করে। এতে ৯ পুলিশ তীরবিদ্ধ হয়। এছাড়া কয়েক দফায় পুলিশ ও আধিবাসীসহ (সাওতাল) দখলকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অনন্ত ৩০ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন