News71.com
 Bangladesh
 07 Nov 16, 07:22 PM
 329           
 0
 07 Nov 16, 07:22 PM

চাচাকে ছুরিকাঘাত, ভাতিজার কারাদন্ড

চাচাকে ছুরিকাঘাত, ভাতিজার কারাদন্ড

নিউজ ডেস্ক :  চাচাকে ছুরিকাঘাতের অভিযোগে ভাতিজা আব্দুর রশিদ প্রকাশ বাইশ্যাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।  একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেয়ারও নির্দেশ দিয়েছেন।

সোমবার (০৭ নভেম্বর) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো.শাহজাহান কবির এই রায় দিয়েছেন।

সিএমএম আদালতের বেঞ্চ সহকারি নূর খোদা  রায়ের বিষয়টি জানিয়েছেন।

দন্ডিত আসামি আব্দুর রশিদ প্রকাশ বাইশ্যা বর্তমানে পলাতক আছে।

২০১২ সালের ১২ জানুয়ারি নগরীর বায়েজিদ বোস্তামি থানার দক্ষিণ পাহাড়তলী মুন্নী কমিশনারের গলিতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছিল।

আদালত সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বাইশ্যা তার চাচা ওসমান গণিকে ছুরিকাঘাত করেন।  এতে ওসমান গণি গুরুতর আহত হন।

এই ঘটনায় বাইশ্যার আরেক চাচা আল মামুন বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেন।  মামলা নম্বর ১১ (০১) ২০১২।

ওই মামলায় ২০১২ সালের ৩১ মে আদালতে ‍অভিযোগপত্র দাখিল করে পুলিশ।  ২০১৫ সালের ৬ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন