News71.com
 Bangladesh
 07 Nov 16, 10:24 PM
 296           
 0
 07 Nov 16, 10:24 PM

বেআইনি ‘নেটওয়ার্ক ট্রান্সমিশন’ বাণিজ্য তদন্তের উদ্যোগ নিয়েছে বিটিআরসি

বেআইনি ‘নেটওয়ার্ক ট্রান্সমিশন’ বাণিজ্য তদন্তের উদ্যোগ নিয়েছে বিটিআরসি

নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণ ফোনের অননুমোদিত সংশ্লিষ্টতার সূত্র ধরে মোবাইল ফোন অপারেটরদের বেআইনি ‘ট্রান্সমিশন’ বাণিজ্য সম্পর্কে তদন্তের উদ্যোগ নিয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ফোন অপারেটরদের বেআইনি ‘নেটওয়ার্ক ট্রান্সমিশন’ বাণিজ্য তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে বাসস’র সাথে আলাপকালে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, “কমিটি স্বশরীরে গিয়ে মোবাইল ফোন অপারেটরদের অবকাঠামো এবং তাদের গ্রাহক সেবার জন্য প্রদেয় ‘ট্রান্সমিশন সার্ভিস’ পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।”

তিনি বলেন, ‘কোন অপারেটরকেই বেআইনি ব্যবসা চালাতে দেওয়া হবে না।’ড. শাহজাহান মাহমুদ বলেন, এই বিষয়ে কমিটি সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে একটি সার্বিক প্রতিবেদন দাখিল করবে।বিটিআরসি’র লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন তদন্ত কমিটির নেতৃত্ব দিবেন। কমিটির অপর সদস্যরা বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং, অপারেশন ও আইন বিভাগের কর্মকর্তা।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অমান্য করে অন্য একটি সহযোগি প্রতিষ্ঠানকে গ্রামীণ ফোনের নিজস্ব ‘ট্রান্সমিশন নেটওয়ার্ক’ ব্যবহারের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডকে ‘ব্রডব্যান্ড’ সেবা দেওয়ার ঘটনায় গ্রামীণ ফোনের সংশ্লিষ্টতা পাওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রামীণ ফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি। চলতি বছরের নভেম্বরের মধ্যে এই জরিমানার টাকা পরিশোধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন