News71.com
 Bangladesh
 08 Nov 16, 11:19 AM
 295           
 0
 08 Nov 16, 11:19 AM

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুস সালামের বাড়ি খুলনার রূপসা উপজেলায়। গতকাল রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন