
নিউজ ডেস্ক: চট্টগ্রামে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাব । সোমবার দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাদের আটক সকরা হয়।
এসময় ২টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব ৭ এর মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকৃতরা হলেন, মো. ইলিয়াছ (৩৫), জয়নাল আবেদীন (৩৫), মোহাম্মদ আলী (৩২)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার চকরিয়ার মছনিয়াকাটা ইউনুছের পানের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তারা এসব অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।