News71.com
 Bangladesh
 08 Nov 16, 12:39 PM
 329           
 0
 08 Nov 16, 12:39 PM

জামিন পেলেন ১৬ বছর ধরে বিনা বিচারে আটক শিপন  

জামিন পেলেন ১৬ বছর ধরে বিনা বিচারে আটক শিপন       

নিউজ ডেস্ক : একটি হত্যা মামলায় ১৬ বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক শিপনকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতে মামলাটির রায় ঘোষণা না করা পর্যন্ত এই জামিন দেয়া হয়েছে। একই সঙ্গে দুই মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে ঢাকার অতিরিক্ত জেলা দায়রা জজকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জে ডি এম হাসানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে হাইকোর্টের নির্দেশে শিপনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে শুনানি গ্রহণ করে আদালত এই আদেশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন