News71.com
 Bangladesh
 08 Nov 16, 12:49 PM
 305           
 0
 08 Nov 16, 12:49 PM

টঙ্গীতে পিস্তল-গুলিসহ আটক ২

টঙ্গীতে পিস্তল-গুলিসহ আটক ২

নিউজ ডেস্ক :  : গাজীপুরের টঙ্গী থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) দিবাগত রাতে টঙ্গীর পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রাসেল (২৫) ও মো. দিপু (১৪)। এর মধ্যে রাসেলের বাড়ি টাঙ্গাইল ও দিপুর নরসিংদীতে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টঙ্গীর পাগার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকায় ফকির মার্কেটে রাস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাদের আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন