
নিউজ ডেস্ক: গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে র্যালি হয়েছে।
মঙ্গলবার (০৮ নভম্বের) সকাল ১১টায় নগরের ক্লাব রোড আইডিইবি ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বরিশাল জেলা শাখা এ র্যালি আয়োজন করে।
এর আগে, আইডিইবি ভবনে ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন- বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি প্রকৌশলী হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ফরিদ উল আলমসহ নেতৃবৃন্দ।