News71.com
 Bangladesh
 08 Nov 16, 01:30 PM
 244           
 0
 08 Nov 16, 01:30 PM

অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

অগ্রণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক : অগ্রণী ব্যাংক লিমিটেডে দুই পদে ২৭ জন কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। জেনে নিন পদগুলোতে আবেদনের বিস্তারিত-

পদ: সিনিয়র অফিসার (পুরঃ প্রকৌশলী)

পদসংখ্যা: ২০টি

যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ পুরঃ প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনে ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর।

বেতনস্কেল: ২২০০০/- ৫৩০৬০/ টাকা

পদ: সিনিয়র অফিসার (বস্ত্র প্রকৌশলী)

পদসংখ্যা: ৭টি

যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ বস্ত্র প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনে ন্যূনতম ২টি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর।

বেতনস্কেল: ২২০০০/- ৫৩০৬০/ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের মাধ্যমে (www.erecruitment.bb.org.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: উভয় পদে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন