News71.com
 Bangladesh
 08 Nov 16, 01:34 PM
 254           
 0
 08 Nov 16, 01:34 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৮

নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৮ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৮ মাদক বিক্রেতাকে আটক  করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৪৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৪৬৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী এই পুলিশ কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন