News71.com
 Bangladesh
 08 Nov 16, 04:25 PM
 272           
 0
 08 Nov 16, 04:25 PM

এসডিজি অর্জনে সরকারের সাথে প্র্রকৌশলীদের একযোগে কাজ করার আহবান স্পিকারের

এসডিজি অর্জনে সরকারের সাথে প্র্রকৌশলীদের একযোগে কাজ করার আহবান স্পিকারের

নিউজ ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সহ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) সফল বাস্তবায়নের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সরকারের সাথে একযোগে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আজ দুপুরে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র মিলনায়তনে ‘ বিশ্ব ভবিষ্যত কর্মজগতের জন্য দক্ষতা ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে ‘বিশ্ব ভবিষ্যত কর্মজগতের জন্য দক্ষতা’ এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস পালন করে থাকে। এই উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ ডিপ্লোমা প্রকৌশলীদের একটি বর্ণাঢ্য র্যা লিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের সভাপতি এ.কে.এম.এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান । স্পিকার ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে আরো বলেন, দারিদ্র্যতা দূর করতে সরকার সামাজিক নিরাপত্তার আওতায় ৪৫ হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জন্যে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও দেয়া হচ্ছে। এ সব অজর্নে দেশের জনগণ এবং বিশেষ করে অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের বিরাট অবদান রয়েছে।

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বিশ্বের ভবিষ্যত কর্মবাজারের নিরিখে জাতীয় দক্ষতা উন্নয়নে নয়টি সুপারিশ তুলে ধরে বলেন, সকল শিক্ষা ব্যবস্থায় জ্ঞান ও দক্ষতা ভিত্তিক কারিকুলাম প্রবর্তন করে প্রাথমিক শিক্ষাস্তরে ন্যূনতম একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরে তিনটি কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করা উচিত। সভাপতি এ.কে.এম.এ হামিদ বলেন, পর্যায়ক্রমে শিক্ষাকে বৃত্তিমূলক করার মাধ্যমে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পুনর্গঠনসহ বিশ্বমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে দেশে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারলেই সরকারের ২০৩০ সালের মধ্যে রুপকল্প বাস্তবায়ন সহজ হবে।

প্রতিষ্ঠানের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন উপলক্ষে আইডিইবি’র দেশজুড়ে ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে সভা-সমাবেশ,আলোচনা সভা ও সেমিনার র্যা লিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন