News71.com
 Bangladesh
 08 Nov 16, 05:43 PM
 228           
 0
 08 Nov 16, 05:43 PM

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক : ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল (২৫) আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী সদরের ফাজিলপুরে এ ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশের পরিদর্শক আরব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ওই আরোহী আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে প্রিন্টের সাদা রংয়ের সুতি শার্ট রয়েছে। মরদেহ ফেনী সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন