
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের দুই নম্বর গেটের মেডিসিন সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, মেডিসিন সেন্টারের এসি রুমে আগুন লেগেছিল। তবে আগুন তীব্র ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে সেটি রিপোর্ট আসার পর জানা যাবে বলে জানান তিনি।