
নিউজ ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরের চালে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাল গ্রহণকারীদের মধ্যে ৯৯১ জনের নাম ও দুইজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ ঘোষণা দেন। পরে এদের নাম বাতিল করে তালিকা সংশোধন ও নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে এদের নাম ও ডিলারশিপ বাতিল করা হয়েছে।
এদিকে, তালিকায় জয়পুর ইউনিয়নে ৫১ জন, বিনোদনগরে ১৪৭ জন, গোলাপগঞ্জে ৯৪ জন, শালখুরিয়ায় ৩৬ জন, পুটিমারায় ৩৬ জন, ভাদুরিয়ায় ১৯৫ জন, দাউদপুরে ৩২৫ জন, মাহমুদপুরে ৮১ জন ও কুশদহ ইউনিয়নে ২৬ জনের নাম পরিবর্তন করা হয়েছে।
নতুন তালিকায় অন্তর্ভুক্তরা আগামী শুক্রবার (১১ নভেম্বর) থেকে চাল কিনতে পারবেন বলে জানানো হয়েছে।