
নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের ভেতরে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
বুধবার ( ০৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আলোচনা সভা চলছিল। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে দলের পাঁচজন গুরুতর আহত হন। এ সময় মিলনায়তনটিতে ভাঙচুরও করেন বিবদমান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।