News71.com
 Bangladesh
 09 Mar 16, 01:02 AM
 684           
 0
 09 Mar 16, 01:02 AM

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ।।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ।।

নিউজ ডেস্ক : গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান মোল্ল্যা (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মিল্টন বাজারে এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুর রহমানের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন কনস্টেবল ওবায়দুর রহমান। তিনি মিল্টন বাজারে পৌঁছলে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন