News71.com
 Bangladesh
 09 Nov 16, 01:15 PM
 281           
 0
 09 Nov 16, 01:15 PM

ডাকাতি মামলায় ৪ পুলিশসহ পাঁচজনের কারাদণ্ড

ডাকাতি মামলায় ৪ পুলিশসহ পাঁচজনের কারাদণ্ড

নিউজ ডেস্ক: ডাকাতি মামলায় চার পুলিশ সদস্যসহ পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

বুধবার (০৯ নভেম্বর) জেলা ও দায়েরা জজ এস এম কুদ্দুস জামান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, দুইজন কনস্টেবল রাজা বাবু ও আশিকুল ইসলাম এবং এএসআই শাহ আলম ও আমিনুল ইসলাম। আরেকজন সাংবাদিক পাভেল মাহমুদ।

ঘটনা প্রমাণিত না হওয়ায় নাজমুল হাসানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন