News71.com
 Bangladesh
 09 Nov 16, 05:22 PM
 300           
 0
 09 Nov 16, 05:22 PM

সাতক্ষীরায় দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৯।।

সাতক্ষীরায় দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৯।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় ২ জামায়াত কর্মীসহ মোট ২৯ জন আসামিক গ্রেফতার হয়েছেন।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে সদর থানা পুলিশ ৮ জন, কলারোয়া থানা পুলিশ ৫ জন, তালা থানা পুলিশ ৬ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা পুলিশ ২ জন, আশাশুনি থানা পুলিশ ৩ জন, দেবহাটা থানা পুলিশ ১ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ১ জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

এছাড়া সদর থানা পুলিশের অভিযানে ২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন