
নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহেদা কাশেম সাথী বুধবার (০৯ নভেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার রাত ১০টার দিকে হৃদযন্ত্রের অসুখ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনবার চসিকের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।
আসর নামাজের পর চন্দনপুরা (পশ্চিম বাকলিয়া) মিয়ার বাপের মসজিদ মাঠে সাহেদা কাশেম সাথীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সাহেদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্স কাউন্সিলর ফোরামের সভাপতি জালাল উদ্দিন ইকবাল এবং মুখপাত্র মুহাম্মদ জামাল হোসেন।