
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে এক কেজি আফিমসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে চকবাজার এলাকার জামান হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলো, কক্সবাজারের চকরিয়ার মৃত জাকের উল্লাহর পুত্র জিল্লুল করিম (৪৯), একই জেলার ঈদগাঁর মৃত লাল আহমেদের পুত্র মকবুল আহমেদ, কুমিল্লা জেলার মনোহারগঞ্জের রাজা মিয়ার পুত্র মাহবুবুল আলম মাসুদ (৩৮), নগরীর চান্দগাঁও এলাকার হেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ সোহেল (২৮)।গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে ।