News71.com
 Bangladesh
 09 Nov 16, 05:43 PM
 288           
 0
 09 Nov 16, 05:43 PM

ডোনাল্ড ট্রাম্পকে এরশাদের অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্পকে এরশাদের অভিনন্দন

 

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারমান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মমদ এরশাদ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আশা করি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে। বার্তায় এরশাদ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন