News71.com
 Bangladesh
 09 Nov 16, 05:53 PM
 289           
 0
 09 Nov 16, 05:53 PM

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পিকারের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পিকারের অভিনন্দন

নিউজ ডেস্ক : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আরও উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন