News71.com
 Bangladesh
 09 Nov 16, 06:13 PM
 316           
 0
 09 Nov 16, 06:13 PM

আশুলিয়ায় ব্যারাকে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ

আশুলিয়ায় ব্যারাকে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ

নিউজ ডেস্ক: আশুলিয়ার পুলিশ ব্যারাক থেকে সাবিনা (২৪) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন পুলিশ ব্যারাকের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সাবিনার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিকেল ৪টার দিকে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ  জানান, দুপুরে খাবার খেতে ব্যারাকে নিজ কক্ষে যান সাবিনা। দীর্ঘ সময় ফিরে না আসায় সহকর্মীরা সাবিনার কক্ষে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।

তিনি আরও জানান, সাবিনা কেন আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন