
নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের চর মনসা এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে ধান ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ওই নারীর পরনে কালো বোরকা ছিল। দুর্বৃত্তরা মঙ্গলবার (৮ নভেম্বর) রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।