News71.com
 Bangladesh
 09 Nov 16, 06:27 PM
 308           
 0
 09 Nov 16, 06:27 PM

স্বাধীনতার স্বপক্ষের শক্তির ক্ষমতায় আসা বন্ধ করতেই জেল হত্যাকান্ড ঘটানো হয়েছিল: ডেপুটি স্পিকার

স্বাধীনতার স্বপক্ষের শক্তির ক্ষমতায় আসা বন্ধ করতেই জেল হত্যাকান্ড ঘটানো হয়েছিল: ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক: ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির রাষ্ট্র ক্ষমতায় আসা চিরদিনের জন্য বন্ধ করতে জাতীয় চার নেতাকে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যা করা হয়েছিল।আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবস,৭ নভেম্বর মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস স্মরণে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের নেতা। শোষক গোষ্ঠি যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনা তারাই জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিল। জাতির পিতার হত্যাকান্ডের যাতে কোনদিন বিচার না হয় এ জন্যই ঘাতকরা ৩ নভেম্বরের হত্যাকান্ড ও ৭ নভেম্বর বেছে বেছে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপক্ষের সৈনিকদের হত্যা করেছিল।

ডেপুটি স্পিকার বলেন, চক্রান্তকারীরা জেল হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি রাষ্ট্র ক্ষমতা দখল করে জাতির পিতার হত্যাকান্ডের যাতে বিচার না হয় সে জন্য ইনডিমিনিটি অধ্যাদেশ জারি করে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এই ইনডিমিনিটি অধ্যাদেশ বাতিল করে এবং জাতির পিতার হত্যাকান্ডের বিচার করে।তিনি বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের এবং জাতীয় চার নেতার বিচারের রায় দ্রুত কার্যকারী করাসহ ৭ নভেম্বর হত্যাকান্ডের বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।ডেপুটি স্পিকার বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দুরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারনে ষড়যন্ত্রকারীদের বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্ট বারবার ব্যার্থ হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন