
নিউজ ডেস্ক: বরিশালে বিআরটিসির একটি বাস থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘর এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দপদদিয়া সেতুর টোলঘর এলাকায় ভোলা থেকে আসা বিআরটিসির একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ছাদ থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়।
এ ঘটনায় বাসের লাইনম্যান আল-আমিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।