News71.com
 Bangladesh
 09 Nov 16, 11:08 PM
 327           
 0
 09 Nov 16, 11:08 PM

মিয়ানমার পুলিশের হাতে ফিশিং ট্রলারসহ ৫ বাংলাদেশী মাঝি আটক।।

মিয়ানমার পুলিশের হাতে ফিশিং ট্রলারসহ ৫ বাংলাদেশী মাঝি আটক।।

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় এক ফিশিং ট্রলারসহ ৫ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার র্গাড পুলিশ। আজ বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে আনুমানিক ২ কিলোমিটার সাগর এলাকায় মাছ শিকার কালে মিয়ানমার বর্ডার র্গাড পুলিশ সেন্টমার্টিন কোনার পাড়ার নাসির উদ্দিনের মালিকানাধীন ট্রলারটি ৫ মাঝি-মাল্লাসহ আটক করে নিয়ে যায়। মাঝি-মাল্লারা হল, সেন্টমার্টিন কোনার পাড়ার শাইর আহমদের ছেলে আব্দুল হামিদ মাঝি, অলি চানের ছেলে হাসিম, অছিউর রহমানের ছেলে ফজল আহমদ, দক্ষিণ পাড়ার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোঃ হোছাইন, লাল মিয়ার ছেলে সাদ্দাম।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান, সেন্টমাটিন জেটি ঘাটের সামান্য পূর্ব দিকে সাগরে মাছ শিকার কালে মিয়ানমার বর্ডার র্গাড পুলিশ ধাওয়া করে ৫ মাঝি-মাল্লাসহ একটি ট্রলার ধরে নিয়ে যায়। এসব মাঝি-মাল্লারা সেন্টমার্টিনের বাসিন্দা। এ ঘটনায় তাদের পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে। এদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, সাগরে ট্রলার নিয়ে যাওয়ার বিষয়টি শুনে মিয়ানমার সাথে যোগাযোগের জন্য বিজিবি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিষয়টি কোস্টগার্ডের কাছ থেকে শুনার পর দোভাষী দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি। পরে ট্রলারসহ মাঝি-মাল্লাদের ছেড়ে দেওয়ার জন্য ইমেইলে লিখিত বার্তা প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন