
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় নারী পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জিয়াউর রহমান জিয়া নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আজ রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে জিয়াকে আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির সাংবাদিকদের জানান, সাবিনা আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে রেখে যান। চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে পুলিশ সদস্য জিয়াউর রহমানের প্রতারণাকে দায়ী করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জিয়াকে আটক করা হয়েছে।