News71.com
 Bangladesh
 10 Nov 16, 11:29 AM
 371           
 0
 10 Nov 16, 11:29 AM

নড়াইলে লেপ তোষকের কারিগররা ব্যস্ত

নড়াইলে লেপ তোষকের কারিগররা ব্যস্ত

নিউজ ডেস্ক: কার্ত্তিক মাসের শেষের দিকে শীতের আগমনি বার্তা বইছে নড়াইলে। রাতে পড়ছে শিশির বিন্দু। ভোরে এই বিন্দু বিন্দু কুয়াশা জমে থাকছে ঘাসে আর লতা পাতায়। আর শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষকের কারিগররা। আবার স্বাভাবিকভাবেই অনেক পরিবারে বের করে ফেলেছেন গত বছরের তুলে রাখা গরম কাপড়। সরেজমিন শহরের তুলাপট্টি এলাকা ঘুরে দেখা গেছে, শীতের আগমনে লেপ তোষকের কারিগররা এখন ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষক এর দোকানগুলো।

কারিগররা জানান, একটি লেপ তৈরিতে ২ জন কারিগরের সময় লাগে ৪ থেকে ৫ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ২ থেকে ৩টি লেপ তৈরি করতে পারেন। শীত নামতেই লেপ-তোষক কেনার জন্য ক্রেতাদের ভিড় লেগে যাবে। সে কারণে আগাম লেপ-তোষক তৈরি করা হচ্ছে। ইতোমধ্যেই অসংখ্য কাজের অর্ডার নেওয়া হয়েছে।লেপ-তোষক তৈরি করতে তুলাসহ যেসব মালের প্রয়োজন হয় তার দাম সহনীয় পর্যায়ে রয়েছে। একটি মাঝারি সাইজের লেপ তৈরি করতে ৪ কেজি তুলার প্রয়োজন। প্রতি কেজি তুলার দাম ১২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্তু রয়েছে। ১০ গজ কাপড়ের দাম ৩৫০ টাকা থেকে শুরু করে অনেক দামি কাপড়ও রয়েছে। শ্রমিক মজুরি বাবদ ৩৫০ টাকা ও কভার সেলাই খরচ লাগে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্তু। সব মিলিয়ে একটি লেপ তৈরি করতে এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় তিন হাজার টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্তু।

কারীগর মিন্টু জানান, শীতের আগমনে লেপ-তোষক তৈরি করার জন্য সকাল থেকে গভীররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।তুলা ব্যবসায়ী মুকুল জানান, শীত মৌসুমের পুরো তিন মাস কারিগরদের লেপ-তোষক, গদি তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়। আমাদের মুল ব্যবসা শীতের সময় হয়ে থাকে এছাড়া কম-বেশি বছরের সব সময় দোকানে কাজ থাকে। শীতের সময় অতিরিক্ত লোক নিয়োগ করতে হয় কাজের জন্য। ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে লেপ-তোষক তৈরির সামগ্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন