
নিউজ ডেস্ক : সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাত উপজেলার ৮ থানায় ২ জামায়াত কর্মীসহ মোট ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে সময় ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ৮ জন, কলারোয়া থানা পুলিশ ৫ জন, তালা থানা পুলিশ ৬ জন, কালীগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা পুলিশ ২ জন, আশাশুনি থানা পুলিশ ৩ জন, দেবহাটা থানা পুলিশ ১ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ১ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি। পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।