
নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের জোড়ারদেউল এলাকায় প্রায় ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জোড়ার দেউল পঞ্চায়েত কবরস্থানে একটি কবর খুঁড়তে গেলে মূর্তিটি বেরিয়ে আসে। পরে খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান এসে মূর্তিটি উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, পুলিশের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মূর্তিটি উদ্ধার করেন।ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কারুকার্য খচিত কষ্টি পাথরের বেদিটির উপর মূল মূর্তিটি ছিলো বাসুদেবের। তবে এর উপরের অংশটি পাওয়া যায়নি।