News71.com
 Bangladesh
 10 Nov 16, 06:27 PM
 310           
 0
 10 Nov 16, 06:27 PM

ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশীরাও বিপাকে

ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশীরাও বিপাকে

নিউজ ডেস্ক: ভারতের ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ করায় উদ্বিগ্ন বাংলাদেশের বহু মানুষ। প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ১৩ লাখের মতো মানুষ ব্যবসা, চিকিৎসা এবং পর্যটনের জন্য ভারতে যান। তাদের অনেকের কাছেই নগদ ভারতীয় রুপি জমা থাকে। শুধু বাংলাদেশিরাই নয়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরাও বেশ ঝামেলায় পড়েছেন।মঙ্গলবার ভারতে ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ করার পর বহু মানুষ ভিড় জমিয়েছেন ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে। কিন্তু নিজেদের কাছে থাকা সে রুপি তারা বিনিময় করতে পারেননি। কারণ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো ৫০০ এবং ১০০০ রুপির ভারতীর নোট গ্রহণ করছে না।

ঢাকার একটি মানি এক্সচেঞ্জের কর্মী ফারুক হোসেন জানান, তাদের কাছে প্রায় ৬৫ হাজার ভারতীয় রুপি আছে যার সবগুলোই ৫০০ এবং ১০০০ রুপির নোট। ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ করার সিদ্ধান্তে তিনি বিপাকে পড়েছেন।যারা বৈধভাবে এসব রুপি এনেছেন তাদের কোন সমস্যা নেই। কিন্তু যাদের হাতে বৈধ রুপির কোন কাগজ-পত্র নেই তারা এখন দিশেহারা।বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কিংবা যেসব বাংলাদেশির কাছে নগদ রুপির বৈধ কাগজ-পত্র আছে তারা এখানকার ব্যাংকে সেগুলো জমা দিয়ে মুদ্রা বিনিময় করতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং এ ক্ষেত্রে তাদের খুব বেশি কিছু করণীয় আছে বলে তারা মনে করছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন