News71.com
 Bangladesh
 10 Nov 16, 07:03 PM
 344           
 0
 10 Nov 16, 07:03 PM

গত বছরের চেয়ে এবারের কর মেলায় পিরোজপুরে ৬ গুণ বেশি কর আদায়

গত বছরের চেয়ে এবারের কর মেলায় পিরোজপুরে ৬ গুণ বেশি কর আদায়

 

নিউজ ডেস্ক: এবারের কর মেলায় পিরোজপুরে ৩৪ লক্ষ টাকা কর আদায় করা হয়েছে। গত বছরের কর মেলায় ৫ লাখ ৩২ হাজার টাকা কর আদায় করা হয়েছিল। যা গত বছরের কর মেলার চেয়ে ৬ গুণ বেশি।আজ পিরোজপুরের চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন আয়োজিত কর বিষয়ক এক নাগরিক সংলাপে পিরোজপুর কর অঞ্চল-এর সহকারী কর কমিশনার সুব্রত কুমার দে এ তথ্য দিয়েছেন।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজ এ নাগরিক সংলাপে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম সোহরাব হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।সভায় অন্যান্যর মধ্যে পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব, আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বাসস এর জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি মাহামুদ হোসেন শুকুর, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বর্তমান সরকার কর ব্যবস্থাপনায় ডিজিটালাইজেন করায় প্রতিবছর কর আদায়ের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং কর প্রদান সম্পর্কে মানুষের ভীতি কমে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন