News71.com
 Bangladesh
 10 Nov 16, 07:35 PM
 311           
 0
 10 Nov 16, 07:35 PM

চার মাসে এডিপির বাস্তবায়ন ১৪ শতাংশ

চার মাসে এডিপির বাস্তবায়ন ১৪ শতাংশ

নিউজ ডেস্ক: চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে প্রায় ১৪ শতাংশ; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ শতাংশ।বৃহস্পতিবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের বলেন, গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার কিছুটা বেড়েছে। টাকার অংকেও এডিপি বাস্তবায়ন বেড়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হিসাবে, গত অর্থবছর প্রথম চার মাসে ১১ হাজার ৫৯৫ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছিল, যা চলতি বছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭২ কোটি টাকা। এ হিসাবে গত বছরের তুলনায় এবার এডিপিতে টাকার খরচের পরিমাণ ৫ হাজার কোটি টাকা বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন