News71.com
 Bangladesh
 10 Nov 16, 09:14 PM
 601           
 0
 10 Nov 16, 09:14 PM

জেলা পরিষদ নির্বাচনে আগ্রহী আওয়ামী লীগ প্রার্থীদের আবেদনপত্র আহ্বান

জেলা পরিষদ নির্বাচনে আগ্রহী আওয়ামী লীগ প্রার্থীদের আবেদনপত্র আহ্বান

নিউজ ডেস্ক :জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আবেদন করার আহবান জানিয়েছে আওয়ামী লীগ। আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ বাংলাদেশের ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ বলা হয়, এই নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৮ নভেম্বরের ২০১৬ তারিখের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য আহ্বান জানানো যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন