News71.com
 Bangladesh
 11 Nov 16, 11:13 AM
 321           
 0
 11 Nov 16, 11:13 AM

ঢাকাসহ পুরো দেশকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে

ঢাকাসহ পুরো দেশকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে

নিউজ ডেস্ক : 'শুধু ঢাকাকে নয়, পুরো দেশকেই একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। খেলার মাঠ, পার্ক উন্মুক্ত করতে হবে। অন্যথায় এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বিফলে যাবে।'

বিশ্ব নগর পরিকল্পনা দিবস-২০১৬ উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীতে র‍্যালি শুরুর আগে বক্তারা এসব কথা বলেন। পরে সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু একটি র‍্যালি বের হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। 

‘প্ল্যানিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’-স্লোগানকে সামনে রেখে বের হওয়া এই র‍্যালির লিআয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানারস (বিআইপি)। এসময় র্যা লিতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী প্রমুখ।

বক্তারা আরো বলেন, বিসিএসে পরিকল্পনাবিষয়ক ক্যাডার চালু করতে হবে। প্রতিটি পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগ দিতে হবে। তাহলেই আদর্শ নগর গড়ে তোলা সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন