News71.com
 Bangladesh
 11 Nov 16, 12:29 PM
 377           
 0
 11 Nov 16, 12:29 PM

কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল

কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল

নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে মিছিলটি শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সভাপতি পিন্টু মিয়া, সাধারণ সম্পাদক মো. আসলাম, উপদেষ্টা হাজী আব্দুল আজিজ, আলী হোসেন, করিম মিয়া ও হাজী আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। শুভাঢ্যা উত্তরপাড়া সন্ত্রাস ও মাদকবিরোধী সংগঠন এ মিছিলের আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন